Job 3:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যা ভয় করি, তা-ই আমার ঘটে যার আশঙ্কা করি, তা-ই উপস্থিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যে ভয় করেছিলাম তাই হয়েছে; যে আশঙ্কা করেছিলাম তাই ঘটেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যাহা ভয় করি, তাহাই আমার ঘটে, যাহার আশঙ্কা করি, তাহাই উপস্থিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যাহা ভয় করি,তাহাই আমার ঘটে, যাহার আশঙ্কা করি, তাহাই উপস্থিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যা ভয় করেছিলাম তা-ই আমার উপর এসে পড়েছে; যা হবে বলে আমার ভীষণ ভয় হয়েছিল তা-ই আমার উপর ঘটেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যা ভয় করেছিলাম তা-ই আমার উপর এসে পড়েছে; যা হবে বলে আমার ভীষণ ভয় হয়েছিল তা-ই আমার উপর ঘটেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে অকল্যাণের ভয়ে আমি শঙ্কিত সেই অকল্যাণই ঘটেছে আমার জীবনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যার ভয়ে ভীত ছিলাম আমার ঠিক তাই ঘটেছে| যা আমার আতঙ্ক ছিল, আমার বিরুদ্ধে তাই ঘটেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেই জিনিস যা আমি ভয় করি তা আমার ওপরে এসেছে; যাতে আমার ভয় ছিল তা আমার কাছে এসেছে।