Job 3:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সান্ধ্য নক্ষত্রগুলো অন্ধকার হোক, সে যেন আলোর অপেক্ষায় থাকলেও আলো না পায়, সে যেন ঊষার প্রথম আলো দেখতে না পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিনের প্রভাতি তারা অন্ধকারময় হোক; বৃথাই তা দিবালোকের জন্য অপেক্ষা করুক আর ভোরের প্রথম আলোকরশ্মি না দেখুক,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার সান্ধ্য নক্ষত্র সকল অন্ধকার হউক, সে যেন দীপ্তির অপেক্ষায় থাকিলেও দীপ্তি না পায়, সে যেন ঊষার চক্ষের পাতা দেখিতে না পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার সান্ধ্য নক্ষত্র সকল অন্ধকার হউক, সে যেন দীপ্তির অপেক্ষায় থাকিলেও দীপ্তি না পায়, সে যেন ঊষার চক্ষুর পাতা দেখিতে না পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ভোর রাতের সব তারা অন্ধকার হয়ে যাক; সে আলোর জন্য মিথ্যাই বসে থাকুক; সে যেন ভোরের প্রথম আলো দেখতে না পায়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ভোর রাতের সব তারা অন্ধকার হয়ে যাক; সে আলোর জন্য মিথ্যাই বসে থাকুক; সে যেন ভোরের প্রথম আলো দেখতে না পায়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে দিনের প্রভাতী তারা হোক তিমিরাচ্ছন্ন, ব্যর্থ হোক তার আলোকের প্রত্যাশা, সে রাত যেন আর না পোহায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দিনের প্রভাতী নক্ষত্র যেন অন্ধকার হয়ে যায়| সেই রাত্রি যেন প্রভাতের আলোর জন্য অপেক্ষা করে কিন্তু সেই সকাল যেন কোন দিন না আসে| সেই দিন যেন সূর্যের প্রথম রশ্মি কোনদিন না দেখে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের র সন্ধ্যার তারাগুলি অন্ধকার হোক। সেই দিন আলোর খোঁজ করুক, কিন্তু একটুও না পাক; না এটা সকালের চোখের পাতা দেখতে না পাক,