Job 30:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সম্প্রতি, যারা আমা থেকে অল্প বয়স্ক, তারা আমাকে পরিহাস করে; আমি তাদের পিতাদেরকে আমার পালরক্ষক কুকুরদের সঙ্গে রাখতেও অবজ্ঞা করতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু এখন তারাই আমাকে বিদ্রুপ করে, যারা আমার থেকে বয়সে ছোটো, যাদের বাবাদের আমি আমার মেষপাল-রক্ষক কুকুরদের সাথে রাখতেও অবজ্ঞা করতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সম্প্রতি, যাহারা আমা হইতে অল্পবয়স্ক, তাহারা আমাকে পরিহাস করে; আমি তাহাদের পিতাদিগকে আমার পালরক্ষক কুকুরদের সহিত রাখিতেও অবজ্ঞা করিতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সম্প্রতি, যাহারা আমা হইতে অল্প বয়স্ক, তাহারা আমাকে পরিহাস করে; আমি তাহাদের পিতাদিগকে আমার পালরক্ষক কুকুরদের সহিত রাখিতেও অবজ্ঞা করিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু এখন যারা আমার চেয়ে বয়সে ছোট তারা আমাকে ঠাট্টা-বিদ্রূপ করে; তাদের পিতাদের আমি আমার ভেড়ার পাল রক্ষাকারী কুকুরদের সংগে রাখতেও ঘৃণা বোধ করতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু এখন যারা আমার চেয়ে বয়সে ছোট তারা আমাকে ঠাট্টা-বিদ্রূপ করে; তাদের পিতাদের আমি আমার ভেড়ার পাল রক্ষাকারী কুকুরদের সংগে রাখতেও ঘৃণা বোধ করতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এখন যারা আমার চেয়ে বয়সে ছোট তারা আমাকে উপহাস করে। এদের পিতৃপিতামহেরা এতই অপদার্থ ছিল যে আমার মেষপালরক্ষক কুকুরদের সঙ্গেও আমি তাদের স্থান দিতাম না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু এখন, যারা আমার চেয়েও বয়সে ছোট তারা আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করে| এবং তাদের পিতারা এতোই অপদার্থ ছিল যে, আমার মেষগুলোকে যে কুকুর পাহারা দেয় – আমি ওদের সেই কুকুরের সঙ্গেও রাখতে চাইনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন যারা আমার থেকে ছোট, তাদের কাছে আমার জন্য উপহাস ছাড়া কিছুই নেই আমি তাদের পিতাদের আমার পালরক্ষা করা কুকুরদের সঙ্গে কাজ করার অনুমতি দিতাম না।