Job 30:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আমাকে ঘৃণা করে, আমা থেকে দূরে থাকে, আমার মুখে থুথু ফেলতে ভয় করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আমাকে ঘৃণা করে ও আমার কাছ থেকে দূরে সরে থাকে; আমার মুখে থুতু ছিটাতেও তারা দ্বিধাবোধ করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আমাকে ঘৃণা করে, আমা হইতে দূরে থাকে, আমার মুখে থুথু ফেলিতে ভয় করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আমাকে ঘৃণা করে, আমা হইতে দূরে থাকে, আমার মুখে থুথু ফেলিতে ভয় করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আমাকে ঘৃণা করে আমার কাছ থেকে দরে থাকে; আমার মুখে থুথু ফেলতেও তারা ভয় পায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আমাকে ঘৃণা করে আমার কাছ থেকে দূরে থাকে; আমার মুখে থুথু ফেলতেও তারা ভয় পায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আমাকে অবজ্ঞা করে, আমার কাছ থেকে দূরে সরে থাকে, তারা আমাকে দেখে থুতু ছিটাতেও দ্বিধা করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন ঐ যুবকরা আমায় ঘৃণা করে এবং আমার থেকে দূরে দাঁড়ায়| তারা নিজেদের আমার থেকে ভালো মনে করে| তারা, এমনকি আমার মুখে থুতুও দেয়!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমায় ঘৃণা করে এবং আমার থেকে দূরে দাঁড়ায়; তাদের আমার মুখে থুতু দিতে আটকায় না।