Job 30:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তো তাঁর দড়ি খুলে আমাকে নত করেছেন, তারা আমার সাক্ষাতে তাদের বল্গা ফেলে দিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন যেহেতু ঈশ্বর আমার ধনুক বিতন্ত্রিত করেছেন ও আমাকে দুর্দশাগ্রস্ত করেছেন, তাই আমার সামনে তারা সংযম ঝেড়ে ফেলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ত আপন রজ্জু খুলিয়া আমাকে নত করিয়াছেন, তাহারা আমার সাক্ষাতে বল্গা ফেলিয়া দিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ত আপন রজ্জু খুলিয়া আমাকে নত করিয়াছেন, তাহারা আমার সাক্ষাতে বল্গা ফেলিয়া দিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর আমাকে শক্তিহীন করেছেন আর আমাকে কষ্টে ফেলেছেন; কাজেই তারা কোন বাধা না মেনেই আমার বির€দ্ধে উঠেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ আমাকে শক্তিহীন করেছেন আর আমাকে কষ্টে ফেলেছেন; কাজেই তারা কোন বাধা না মেনেই আমার বিরুদ্ধে উঠেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ঈশ্বর আমাকে দুর্বল ও অসহায় করেছেন, তারা আমার সামনে আর সংযত হয়ে কথা বলে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমার ধনুক থেকে গুণ (ছিলা) কেড়ে নিয়ে আমায় দুর্বল করে দিয়েছেন| ঐ মন্দ লোকরা ওদের সমস্ত ক্রোধ নিয়ে আমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বর আমার ধনুকের দড়ি খুলে দিতেন এবং আমায় কষ্ট দিতেন এবং তাই এই লোকেরা আমার সামনে তাদের সমস্ত আত্মসংযম হারাত।