Job 30:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা আমার ডান দিকে উঠে, আমাকে পালিয়ে যেতে বাধ্য করে, আমার বিরুদ্ধে বিনাশের পথ প্রস্তুত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ডানদিকে উপজাতিরা আক্রমণ করে; তারা আমার পায়ের জন্য ফাঁদ বিছায়, আমার বিরুদ্ধে তারা তাদের অবরোধ-পথ নির্মাণ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বেটারা আমার দক্ষিণে উঠে, আমার চরণ ঠেলিয়া দেয়, আমার বিরুদ্ধে বিনাশের উচ্চপথ প্রস্তুত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা আমার দক্ষিণে উঠে, আমার চরণ ঠেলিয়া দেয়, আমার বিরুদ্ধে বিনাশের পথ প্রস্তুত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উগ্র যুবকেরা যেন ডান দিক থেকে আমাকে আক্রমণ করে আর আমাকে পালিয়ে যেতে বাধ্য করে; আমাকে আক্রমণ করতে তারা দেয়াল পার হবার জন্য ঢিবি তৈরী করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উগ্র যুবকেরা যেন ডান দিক থেকে আমাকে আক্রমণ করে আর আমাকে পালিয়ে যেতে বাধ্য করে; আমাকে আক্রমণ করতে তারা দেয়াল পার হবার জন্য ঢিবি তৈরী করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই নীচাশয় ব্যক্তিরা আমাকে আক্রমণ করে, আমার পিছনে তাড়া করে, আমাকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আমার ডানদিক থেকে আক্রমণ করে| তারা আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে| আমার মনে হয় যেন একটা শহরকে আক্রমণ করা হল: আমাকে আক্রমণ করে ধ্বংস করার জন্য তারা আমার প্রাচীরে একটা রাস্তা তৈরী করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার দক্ষিণে বিশৃঙ্খল জনতা ওঠে; তারা আমায় তাড়িয়ে দেয় এবং আমার বিরুদ্ধে তাদের ধ্বংসের পথ উঁচু করে তোলে।