Job 30:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আমার সমস্ত পথ রোধ করে, আমার সর্বনাশার্থে সফলকাম হয়; কেউ তাদের সাহায্য করতে আসে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আমার পথ অবরুদ্ধ করে; তারা আমাকে ধ্বংস করতে সফল হয়। ‘কেউ তাকে সাহায্য করতে পারবে না,’ তারা বলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আমার পথে রোধ করে, আমার সর্ব্বনাশার্থে সাহায্য করে; নিঃসহায় লোকেও এইরূপ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আমার পথ সকল রোধ করে, আমার সর্বনাশার্থে সাহায্য করে; নিঃসহায় লোকেও এইরূপ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আমার পথ আট্কায়; কারও সাহায্য ছাড়াই তারা আমার সর্বনাশ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আমার পথ আট্কায়; কারও সাহায্য ছাড়াই তারা আমার সর্বনাশ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আমার পালাবার পথ বন্ধ করে, আমাকে ধ্বংস করতে উদ্যত হয়েছে তারা তাদের বাধা দেওয়ার কেউ নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আমার রাস্তা ছিন্ন-ভিন্ন করে দিয়েছে| তারা আমাকে ধ্বংস করতে সফল হয়েছে| তাদের থামাবার কেউ নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমার পথ ধ্বংস করে; তারা আমার জন্য দুর্যোগ নিয়ে আসে, সেই লোকেদের এমন কেউ নেই যে তাদের ধরে রাখতে পারে।