Job 30:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নানা রকম ত্রাস আমার সম্মুখে উপস্থিত, সেসব বায়ুর মত আমার সম্ভ্রম দূর করছে; মেঘের মত আমার মঙ্গল অতীত হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আতঙ্ক আমাকে অভিভূত করে; আমার সম্মান যেন বাতাসে উড়ে গিয়েছে, আমার নিরাপত্তা মেঘের মতো অদৃশ্য হয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নানা প্রকার ত্রাস আমার সম্মুখে উপস্থিত, সে সকল বায়ুর ন্যায় আমার সম্ভ্রম দূর করিতেছে; মেঘের ন্যায় আমার মঙ্গল অতীত হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নানা প্রকার ত্রাস আমার সম্মুখে উপস্থিত, সেই সকল বায়ুর ন্যায় আমার সম্ভ্রম দূর করিতেছে; মেঘের ন্যায় আমার মঙ্গল অতীত হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নানারকম ভয় আমাকে ঢেকে ফেলে; সেই ভয় আমার সম্মানকে বাতাসের মত উড়িয়ে দেয়; আমার সফলতা মেঘের মত মিলিয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নানারকম ভয় আমাকে ঢেকে ফেলে; সেই ভয় আমার সম্মানকে বাতাসের মত উড়িয়ে দেয়; আমার সফলতা মেঘের মত মিলিয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহাভয়ে আমি সন্ত্রস্ত আমার সম্মান ঝড়ের মুখে তুষের মত উড়ে গেছে, আমার সমৃদ্ধি মিলিয়ে গেছে মেঘের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সন্ত্রাস আমাকে গ্রাস করেছে| আমার সম্মান বাতাসের মত মুছে গেছে| আমার নিরাপত্তা মেঘের মতোই অদৃশ্য হয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আতঙ্ক আমার ওপরে আসে; আমার সম্মান বাতাসের মত উড়ে গেছে; আমার সমৃদ্ধি মেঘের মত দূর হয়েছে।