Job 30:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
(রোগের) প্রবল শক্তিতে আমার পরিচ্ছদ বিকৃত হয়, জামার গলার মত আমাতে এঁটে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর তাঁর মহাপরাক্রমে আমার কাছে পোশাকের মতো হয়ে গিয়েছেন; আমার জামার গলবন্ধের মতো তিনি আমাকে বেঁধে রেখেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[রোগের] প্রবল শক্তিতে আমার পরিচ্ছদ বিকৃত হয়, জামার গলার ন্যায় আমাতে আঁটিয়া থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[রোগের] প্রবল শক্তিতে আমার পরিচ্ছদ বিকৃত হয়, জামার গলার ন্যায় আমাতে আটিয়া থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর কুসিগীরের মত তাঁর মহাশক্তিতে আমার কাপড় ধরেন, আমার জামার গলার মত করে তিনি আমাকে জাপ্টে ধরেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ কুস্তিগীরের মত তাঁর মহাশক্তিতে আমার কাপড় ধরেন, আমার কোর্তার গলার মত করে তিনি আমাকে জাপ্টে ধরেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর আমার জামার গলা চেপে আমাকে টেনে ধরেছেন, আমার গলায় ফাঁসের মত অবস্থা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমার বস্ত্র কেড়ে নিয়েছেন, এবং আমার বস্ত্র মুচড়ে বিকৃত আকার করে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের মহা শক্তি আমার পরিচ্ছদ ছিনিয়ে নেন; জামার গলার মত এটা আমায় চারিদিক দিয়ে জড়ায়।