Job 30:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পড়বার সময়ে লোক কি হাত বাড়িয়ে ধরে না? কষ্টের সময়ে কি সাহায্যের জন্য আর্তনাদ করে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“একজন বিদীর্ণ মানুষ যখন তার চরম দুর্দশায় সাহায্যের জন্য আর্তনাদ করে তখন নিশ্চয় তার উপরে কেউ হস্তক্ষেপ করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পড়িবার সময়ে লোকে কি হস্ত বিস্তার করে না? বিনাশকালে কি সে জন্য আর্ত্তনাদ করে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পড়িবার সময়ে লোক কি হস্ত বিস্তার করে না? বিনাশকালে কি সেইজন্য আর্তনাদ করে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে পড়ে গেছে আর কষ্টের মধ্যে সাহায্যের জন্য কান্নাকাটি করছে তাকে কি কেউ আঘাত করে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে পড়ে গেছে আর কষ্টের মধ্যে সাহায্যের জন্য কান্নাকাটি করছে তাকে কি কেউ আঘাত করে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মতো একটি বিধ্বস্ত মানুষের উপর কেন তুমি এমনভাবে আক্রমণ করে চলেছ, তোমার করুণাভিক্ষা ছাড়া যার আর কিছুই করার নেই?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু, যে ইতিমধ্যেই বিধ্বস্ত ও সাহায্যের জন্য কাতর আর্জি জানাচ্ছে, তাকে নিশ্চয়ই কোন লোক আঘাত করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাইহোক, যখন সে পড়ে তখন কি সে তার হাত বাড়ায় না সাহায্যের জন্য অথবা বিপদে কি সে চিত্কার করে না?