Job 30:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বিপদগ্রস্তের জন্য কি কাঁদতাম না? দীনের জন্য কি শোকাকুলচিত্ত হতাম না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কি বিপদগ্রস্তদের জন্য কাঁদিনি? দরিদ্রদের জন্য আমার প্রাণ কি ব্যথিত হয়নি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি বিপদগ্রস্তের নিমিত্ত কি কাঁদিতাম না? দীনের জন্য কি শোকাকুলচিত্ত হইতাম না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি বিপদগ্রস্তের জন্য কি কাঁদিতাম না? দীনের জন্য কি শোকাকুলচিত্ত হইতাম না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা কষ্টে পড়েছে তাদের জন্য কি আমি কাঁদি নি? গরীবদের জন্য কি আমি প্রাণে ব্যথা পাই নি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা কষ্টে পড়েছে তাদের জন্য কি আমি কাঁদি নি? গরীবদের জন্য কি আমি প্রাণে ব্যথা পাই নি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্দশাগ্রস্ত মানুষের জন্য আমি কি কাঁদিনি? দীন দুঃখীর জন্য আমার অন্তর কি ব্যথিত হয়নি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনি জানেন যে, যে লোকরা সংকটে পড়েছিলো আমি তাদের জন্য কেঁদেছিলাম| আপনি জানেন যে দরিদ্র লোকেদের জন্য আমার অন্তর কতখানি কাতর ছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি কি তার জন্য কাঁদি নি যে বিপদের মধ্যে ছিল? আমার হৃদয় কি দরিদ্রের জন্য দুঃখ করে নি?