Job 30:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মঙ্গলের অপেক্ষা করলে অমঙ্গল ঘটলো, আলোর প্রতীক্ষা করলে অন্ধকার আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথচ আমি যখন মঙ্গলের প্রত্যাশা করেছি, তখন অমঙ্গল এসেছে; আমি যখন আলোর খোঁজ করেছি, তখন অন্ধকার ঘনিয়ে এসেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মঙ্গলের অপেক্ষা করিলে অমঙ্গল ঘটিল, দীপ্তির প্রতীক্ষা করিলে অন্ধকার আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মঙ্গলের অপেক্ষা করিলে অমঙ্গল ঘটিল, দীপ্তির প্রতীক্ষা করিলে অন্ধকার আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যখন আমি মংগলের আশা করলাম তখন অমংগল ঘটল; যখন আলোর অপেক্ষা করলাম তখন অন্ধকার হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যখন আমি উপকারের আশা করলাম তখন অপকার ঘটল; যখন আলোর অপেক্ষা করলাম তখন অন্ধকার হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি যখন মঙ্গল চাইলাম তখন অমঙ্গল ঘটল, যখন আলোকের প্রত্যাশায় ছিলাম তখন অন্ধকার ঘনিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যখন আমি ভালো জিনিস চাইলাম, তখন বিনিময়ে খারাপ জিনিস পেলাম| যখন আমি আলো চাইলাম, অন্ধকার এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি ভাল খুঁজতাম, তখন মন্দ আসত; যখন আমি আলোর জন্য অপেক্ষা করি, পরিবর্তে অন্ধকার আসে।