Job 30:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা দীনতায় ও খাদ্যের অভাবে অসাড় হয়ে পড়ে, উৎসন্নতা ও শূন্যতার ঘোরে শুকনো ভূমি চর্বণ করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অভাব ও খিদের জ্বালায় জীর্ণশীর্ণ হয়ে তারা রাতের বেলায় রৌদ্রদগ্ধ জমিতে ও জনশূন্য পতিত জমিতে ঘুরে বেড়াত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা দীনতায় ও অন্নাভাবে অসাড় হইয়া পড়ে, উৎসন্নতা ও শূন্যতার ঘোরে শুষ্কভূমি চর্ব্বণ করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা দীনতায় ও অন্নাভাবে অসাড় হইয়া পড়ে, উৎসন্নতা ও শূন্যতার ঘোরে শুষ্কভূমি চর্বণ করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অভাব ও খিদের দর€ন তাদের চেহারা শুকনা ছিল; তারা রাতের বেলা নির্জন পোড়ো জায়গায় যা পেত তা-ই চিবাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অভাব ও খিদের দরুন তাদের চেহারা শুকনা ছিল; তারা রাতের বেলায় নির্জন পোড়ো জায়গায় যা পেত তা-ই চিবাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভাব ও ক্ষুধার জ্বালায় তারা মরুভূমির শুক্নো মূল চিবিয়ে খেত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা মৃত মানুষের মতো অনাহারে শুকিয়ে রয়েছে| তাই তারা মরুভূমির শুকনো ধূলো খায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা দারিদ্রতায় এবং খিদেয় রোগা হয়ে গেছে; তারা প্রান্তরের অন্ধকারে এবং নির্জনতায় শুকনো মাটি চিবোত।