Job 30:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ঝোপের কাছে বিস্বাদু শাক তোলে, রেতম গাছের শিকড় তাদের খাদ্যদ্রব্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঝাড়-জঙ্গলে তারা লবণাক্ত শাক সংগ্রহ করত, ও খেংরা ঝোপের মূল তাদের খাদ্য হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ঝোড়ের নিকটে বিস্বাদু শাক তুলে, রেতম বৃক্ষের শিকড় তাহাদের ভক্ষ্য দ্রব্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ঝোপের নিকটে বিস্বাদু শাক তুলে, রেতম বৃক্ষের শিকড় তাহাদের ভক্ষ্য দ্রব্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ঝোপের মধ্য থেকে স্বাদহীন শাক তুলত; রেতম গাছের শিকড় তাদের খাবার ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ঝোপের মধ্য থেকে স্বাদহীন শাক তুলত; রেতম গাছের শিকড় তাদের খাবার ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বনজঙ্গলের লতাপাতা সংগ্রহ করে খেত, কাঁটাগাছের শিকড় খেত শরীর গরম রাখার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা মরুভূমির নোনা মাটির গাছ উপড়ে নেয়| তারা মরুভূমির এক রকম গাছের শিকড় খায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা লতা জাতীয় শাক এবং ঝোপের পাতা তুলত; গুল্ম জাতীয় গাছের শিকড় তাদের খাবার ছিল।