Job 30:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সম্প্রতি আমি তাদের গানের বিষয় হয়েছি, বস্তুত আমি তাদেরই গল্পের বিষয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর এখন সেই যুবকেরা গান গেয়ে গেয়ে আমাকে বিদ্রুপ করে; আমি তাদের মাঝে এক জনশ্রুতিতে পরিণত হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সম্প্রতি আমি তাহাদের গানের বিষয় হইয়াছি, বস্তুতঃ আমি তাহাদেরই গল্পের বিষয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সম্প্রতি আমি তাহাদের গানের বিষয় হইয়াছি, বস্তুতঃ আমি তাহাদেরই গল্পের বিষয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আর এখন তাদের ছেলেরা গান গেয়ে গেয়ে আমাকে ঠাট্টা-বিদ্রূপ করে; তাদের কাছে আমি হয়েছি একটা টিট্কারির পাত্র।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আর এখন তাদের ছেলেরা গান গেয়ে গেয়ে আমাকে ঠাট্টা-বিদ্রূপ করে; তাদের কাছে আমি হয়েছি একটা টিট্কারির পাত্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এখন তাদের সন্তানেরা আমাকে বিদ্রূপ করে, আমি হয়েছি তাদের উপহাসের পাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন ঐসব লোকদের পুত্ররা আমায় নিয়ে গান বেঁধে আমায় উপহাস করে| আমার নামটাই এখন ওদের কাছে একটা বাজে শব্দ হয়ে দাঁড়িয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এখন, আমি তাদের ছেলেদের জন্য উপহাসের গানের বিষয় হয়েছি; সত্যি, আমি এখন তাদের কাছে একটা মজার বিষয়।