Job 31:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিজের চোখের সঙ্গে নিয়ম করেছি; কোনও যুবতীর প্রতি কটাক্ষপাত কেন করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি আমার চোখের সাথে এক চুক্তি করেছি যেন যুবতী মেয়ের দিকে কামুক দৃষ্টি নিয়ে না তাকাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি নিজ চক্ষুর সহিত নিয়ম করিয়াছি; অতএব যুবতীর প্রতি কটাক্ষপাত কেন করিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি নিজ চক্ষুর সহিত নিয়ম করিয়াছি; অতএব যুবতীর প্রতি কটাক্ষপাত কেন করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কামনা নিয়ে কোন যুবতী মেয়ের দিকে তাকাব না বলে আমার চোখের সংগে আমি একটা চুক্তি করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কামনা নিয়ে কোন যুবতী মেয়ের দিকে তাকাব না বলে আমার চোখের সংগে আমি একটা চুক্তি করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রতিজ্ঞা করেছি, আমার এ দুটি চোখ লালসার দৃষ্টিতে তাকাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি আমার চোখের সঙ্গে একটি চুক্তি করেছি| এমন দৃষ্টি দিয়ে আমি কোন মেয়েকে দেখবো না যে দৃষ্টি আমার কামলালসাকে চরিতার্থ করবার জন্য ঐ মেয়েকে পেতে আমায় বাধ্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি আমার চোখের সঙ্গে চুক্তি করেছি; তবে আমি কীভাবে কুমারী মেয়ের দিকে কামনার চোখে তাকাব?