Job 31:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা সর্বনাশ পর্যন্ত গ্রাসকারী আগুন, তা আমার ফসলের শিকড় পর্যন্ত গ্রাস করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এটি এমন এক আগুন যা পুড়িয়ে বিনাশে পৌঁছে দেয়; তা আমার পাকা ফসল নির্মূল করে দিতে পারত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা সর্ব্বনাশ পর্য্যন্ত গ্রাসকারী অগ্নি, তাহা আমার সর্ব্বস্ব উন্মূলন করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা সর্বনাশ পর্যন্ত গ্রাসকারী অগ্নি, তাহা আমার সর্বস্ব উন্মূলন করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পাপ এমন আগুনের মত যা মৃতস্থান পর্যন্ত জ্বলছে, তা আমার সব কিছু পুড়িয়ে ফেলতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই গুনাহ্ এমন আগুনের মত যা কবর পর্যন্ত জ্বলছে, তা আমার সব কিছু পুড়িয়ে ফেলতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দণ্ড নরকের বিধ্বংসী আগুনের মত আমার সর্বস্ত পুড়িয়ে ছারখার করে দিক,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যৌনপাপ হল এমন এক আগুন যা সবকিছু ধ্বংস হওয়া পর্যন্ত জ্বলতে থাকে| আমি সারা জীবন যা করেছি এটা তা ধ্বংস করে দিতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেটা একটা আগুন যা পাতালের সবকিছু গ্রাস করে এবং তা আমার সমস্ত ফসল পুড়িয়ে দিত।