Job 31:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আল্লাহ্ উঠলে আমি কি করবো? তিনি প্রশ্ন করলে তাঁকে কি জবাব দেব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে আমি যখন ঈশ্বরের সম্মুখীন হব তখন কী করব? যখন তিনি হিসেব নেবেন তখন কী উত্তর দেব?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে ঈশ্বর উঠিলে আমি কি করিব? তিনি তত্ত্ব করিলে তাঁহাকে কি উত্তর দিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে ঈশ্বর উঠিলে আমি কি করিব? তিনি তত্ত্ব করিলে তাঁহাকে কি উত্তর দিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে ঈশ্বর যখন আমার মুখোমুখি হবেন তখন আমি কি করব? আমি তাঁকে কি কৈফিয়ৎ দেব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে আল্লাহ্ যখন আমার মুখোমুখি হবেন তখন আমি কি করব? আমি তাঁকে কি কৈফিয়ৎ দেব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে কি করে আমি ঈশ্বরের বিচারের মুখোমুখি দাঁড়াব? তিনি তদন্ত করলে আমি তাঁকে কি জবাব দেব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে ঈশ্বরের মুখোমুখি হয়ে আমি কি করবো? যখন ঈশ্বর জিজ্ঞাসা করবেন আমি কি করেছি, তখন আমি কি বলবো?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি কি করব যখন ঈশ্বর আমায় দোষী করতে উঠবেন? যখন তিনি আমার বিচার করতে আসবেন, আমি তাঁকে কি উত্তর দেব?