Job 31:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যদি দরিদ্রদেরকে তাদের অভীষ্ট বস্তু থেকে বঞ্চিত করে থাকি, যদি বিধবার নয়ন নৈরাশ্যে সজল করে থাকি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি যদি দরিদ্রদের বাসনা অস্বীকার করেছি বা বিধবাদের চোখ নিস্তেজ হতে দিয়েছি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যদি দরিদ্রদিগকে তাহাদের অভীষ্ট বস্তু হইতে বঞ্চিত করিয়া থাকি, যদি বিধবার নয়ন নিস্তেজ করিয়া থাকি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যদি দরিদ্রদিগকে তাহাদের অভীষ্ট বস্তু হইতে বঞ্চিত করিয়া থাকি, যদি বিধবার নয়ন নিস্তেজ করিয়া থাকি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি যদি গরীবদের অভাব না মিটিয়ে থাকি, কিম্বা বিধবাদের নিরাশ করে থাকি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি যদি গরীবদের অভাব না মিটিয়ে থাকি, কিংবা বিধবাদের নিরাশ করে থাকি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি গরীবদের প্রাপ্য কোন কিছু কখনও আটক করে রাখিনি কিম্বা কোন বিধবার আশাভঙ্গ করিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দরিদ্র লোকদের সাহায্য করতে আমি কখনও বিমুখ ছিলাম না| আমি বিধবাদের সাহায্য করতে কখনো অস্বীকার করিনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যদি গরিবদের তাদের বাসনা থেকে বঞ্চিত করে থাকি, অথবা আমি যদি বিধবার চোখ অন্ধ হওয়ার কারণ হয়ে থাকি,