Job 31:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নগর-দ্বারে নিজের সহায়কে দেখতে পাওয়াতে, যদি এতিমের বিরুদ্ধে হাত তুলে থাকি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দরবারে আমার প্রভাব-প্রতিপত্তি আছে জেনেও, আমি যদি পিতৃহীনদের বিরুদ্ধে আমার হাত উঠিয়েছি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নগরদ্বারে নিজ সহায়কে দেখিতে পাওয়াতে, যদি পিতৃহীনের বিপরীতে হাত তুলিয়া থাকি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নগরদ্বারে নিজ সহায়কে দেখিতে পাওয়াতে, যদি পিতৃহীনের বিপরীতে হাত তুলিয়া থাকি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিচার-সভায় আমার ক্ষমতা আছে বলে আমি যদি অনাথদের গায়ে হাত তুলে থাকি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিচার-সভায় আমার ক্ষমতা আছে বলে আমি যদি এতিমদের গায়ে হাত তুলে থাকি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিচারে আমার পক্ষ সমর্থিত হবে জেনে আমি যদি কোন পিতৃহীন অনাথের উপর অত্যাচার করে থাকি
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদিও আমি জানতাম যে আমি আদালতের সমর্থন পাবো, তবু আমি কখনো অনাথদের ভয় দেখাই নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শহরের দরজায় আমার সমর্থন দেখে, যদি আমি পিতৃহীনদের বিরুদ্ধে আমার হাত তুলে থাকি,