Job 31:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আল্লাহ্র দেওয়া বিপদ আমার কাছে ত্রাসের মত হত, তাঁর মহত্বের জন্য সেরকম কিছু করতে পারতাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু আমি ঐশ্বরিক বিনাশকে ভয় পেয়েছি, ও তাঁর প্রভার ভয়ে আমি এ ধরনের কাজকর্ম করতে পারিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ঈশ্বরদত্ত বিপদ আমার প্রতি ত্রাসজনক হইত, তাঁহার মহত্ত্বহেতু সেরূপ কিছু করিতে পারিতাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ঈশ্বরদত্ত বিপদ আমার প্রতি ত্রাসজনক হইত, তাঁহার মহত্ত্ব হেতু সেই রূপ কিছু করিতে পারিতাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আমি ঈশ্বরের দেওয়া শাস্তির ভয় করি; তাঁর মহিমা এত বেশী যে, তাঁর ভয়ে আমি ঐ সব করতে পারি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আমি আল্লাহ্র দেওয়া শাস্তির ভয় করি; তাঁর মহিমা এত বেশী যে, তাঁর ভয়ে আমি ঐ সব করতে পারি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আমি ঐশ্বরিক দণ্ডের ভয় করতাম, আমি তাহলে কখনও তাঁর প্রতাপের সামনে দাঁড়াতে পারতাম না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঈশ্বরের শাস্তিকে ভয় পাই| তিনি যখন উঠে দাঁড়ান আমি তাঁর সামনে দাঁড়াতে পারি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বর থেকে বিপদ আমার জন্য আতঙ্কের কারণ হত; তাঁর মহিমার জন্য, আমি সেরকম কিছু করতে পারলাম না।