Job 31:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তাও বিচারকর্তাদের শাসনীয় অপরাধ হত, কেননা তা হলে ঊর্ধ্ববাসী আল্লাহ্কে অস্বীকার করতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে এসবও দণ্ডনীয় পাপ হবে, যেহেতু আমি ঊর্ধ্ববাসী ঈশ্বরের কাছে অবিশ্বস্ত হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তাহাও বিচারকর্ত্তাদের শাসনীয় অপরাধ হইত, কেননা তাহা হইলে উর্দ্ধবাসী ঈশ্বরকে অস্বীকার করিতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তাহাও বিচারকর্তাদের শাসনীয় অপরাধ হইত, কেননা তাহা হইলে ঊর্ধ্ববাসী ঈশ্বরকে অস্বীকার করিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে এগুলোও হল শাস্তি পাবার মত পাপ, কারণ তাতে আমি স্বর্গের ঈশ্বরকে অস্বীকার করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে এগুলোও হল শাস্তি পাবার মত গুনাহ্, কারণ তাতে আমি বেহেশতের আল্লাহ্কে অস্বীকার করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তা যদি করতাম তাহলে বিচারে সেই অধর্মাচরণের জন্য দণ্ডিত হতাম, তাহলে আমি ঊর্ধ্বলোকবাসী ঈশ্বরের কাছে মিথ্যাচারী হতাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওটাও শাস্তিযোগ্য পাপ| যদি আমি ওইগুলোর পূজো করতাম তাহলে আমি উচ্চে অবস্থিত ঈশ্বর সর্বশক্তিমানের প্রতি অবিশ্বস্ততার কাজ করতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটাও একটা বিচারকদের দ্বারা শাস্তিযোগ্য অপরাধ হবে, কারণ আমি তাহলে স্বর্গের ঈশ্বরকে অস্বীকার করতাম, যিনি উর্ধে আছেন।