Job 31:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরঞ্চ আমার মুখকে গুনাহ্‌ করতে দেই নি; বদদোয়াসহ ওর প্রাণ যাচ্ঞা করি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের জীবনের উদ্দেশে অভিশাপ আবাহন করার মাধ্যমে আমার মুখকে পাপ করতে দিইনি—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরঞ্চ আমার মুখকে পাপ করিতে দিই নাই; অভিশাপসহ উহার প্রাণ যাচ্ঞা করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরঞ্চ আমার মুখকে পাপ করিতে দিই নাই; অভিশাপসহ উহার প্রাণ যাচ্ঞা করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার প্রাণের বিরুদ্ধে অভিশাপের কথা বলে আমার মুখকে আমি পাপ করতে দিই নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার প্রাণের বিরুদ্ধে বদদোয়ার কথা বলে আমার মুখকে আমি গুনাহ্‌ করতে দিই নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি কখনও তাদের অভিশাপ দিয়ে কিম্বা তাদের মৃত্যুকামনা করে পাপ করি নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শত্রুদের অভিশাপ দিয়ে বা তাদের মৃত্যু কামনা করে আমি কখনও নিজের মুখকে পাপ করতে দিই নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যি, আমি আমার মুখকে পাপ করতে দিইনি অভিশাপে তার মৃত্যু কামনা করি নি,