Job 31:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি কি মহৎ জনসমাজকে ভয় করতাম? গোষ্ঠীগুলোর তুচ্ছতায় কি উদ্বিগ্ন হতাম? আমি কি নীরব থাকতাম, দ্বারের বাইরে যেতাম না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু আমি জনতাকে ভয় পেয়েছিলাম ও গোষ্ঠীদের অবজ্ঞা দেখে এত আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে আমি নীরবতা বজায় রেখেছিলাম ও বাইরেও যাইনি—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কি মহৎ জনসমাজকে ভয় করিতাম? গোষ্ঠীদিগের তুচ্ছতায় কি উদ্বিগ্ন হইতাম? তাই কি চুপ করিতাম, দ্বারের বাহিরে যাইতাম না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কি মহৎ জনসমাজকে ভয় করিতাম? গোষ্ঠীদের তুচ্ছতায় কি উদ্বিগ্ন হইতাম? তাই কি চুপ করিতাম, দ্বারের বাহিরে যাইতাম না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি লোকদের ভয় করতাম না, আর আমার বংশের লোকদের ঘৃণার ভয়ে আমি ঘরে চুপ করে বসে থাকতাম না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি লোকদের ভয় করতাম না, আর আমার বংশের লোকদের ঘৃণার ভয়ে আমি ঘরে চুপ করে বসে থাকতাম না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ জনতার ভয়ে আমি ভীত ছিলাম লোকনিন্দাকে আমি বড় ভয় করতাম। সেইজন্য আমি নীরব থাকতাম ঘরের বাইরে যেতাম না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে কি বলতে পারে সে নিয়ে আমি কোন দিনই ভীত হই নি| সেই ভয় কোন দিন আমাকে চুপ করাতে পারে নি| আমি কোন দিনই বাইরে যেতে দ্বিধাবোধ করি নি| আমি লোকের ঘৃণায কোন দিন বিচলিত হইনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি লোকের ভিড়কে ভয় পেয়েছি, কারণ পরিবারের ঘৃণা আমায় আতঙ্কিত করেছে, যাতে আমি চুপ করে থাকি এবং আমার ঘরের বাইরে না যাই?