Job 31:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায় হায়! কেউ কি আমার কথা শোনে না? এই দেখ, আমি যা বলছি তা সত্যি; সর্বশক্তিমান আমাকে উত্তর দিন, আমার প্রতিবাদী আমার দোষপত্র লিখুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(“হায়! আমার কথা শোনার জন্য যদি কেউ থাকত! আমার আত্মপক্ষ সমর্থনে আমি এখন সই করছি, সর্বশক্তিমানই আমাকে উত্তর দিন; আমার ফরিয়াদি লিখিত আকারে তাঁর অভিযোগপত্র লিখুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায় হায়! কেহ কি আমার কথা শুনে না? এই দেখ, আমার স্বাক্ষর; সর্ব্বশক্তিমান্ আমাকে উত্তর দিউন, আমার প্রতিবাদী আমার দোষপত্র লিখুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হায় হায়! কেহ কি আমার কথা শুনে না? এই দেখ, আমার স্বাক্ষর; সর্বশক্তিমান আমাকে উত্তর দিউন, আমার প্রতিবাদী আমার দোষপত্র লিখুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হায়, আমার কথা যদি কেউ শুনত! আমি সই দিয়ে সাক্ষ্য দিচ্ছি যে, আমার কথা সত্যি; সর্বশক্তিমান যেন আমাকে উত্তর দেন, আমার বিবাদী যেন আমার দোষ লিখে দেখান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হায়, আমার কথা যদি কেউ শুনত! আমি সই দিয়ে সাক্ষি দিচ্ছি যে, আমার কথা সত্যি; সর্বশক্তিমান যেন আমাকে জবাব দেন, আমার বিবাদী যেন আমার দোষ লিখে দেখান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হায়! আমার কথা কি কেউ শুনবে না? আমার পক্ষ সমর্থনে এ আমার স্বাক্ষরিত বিবৃতি, সর্বশক্তিমান ঈশ্বর এর জবাব দিন! হায়! আমার প্রতিপক্ষ যদি লিখিত অভিযোগ পেশ করতেন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই যে, আমি চাই কেউ আমার কথা শুনুক! এই রইল আমার স্বাক্ষর আমার অভিযোগের ওপর| এখন ঈশ্বর সর্বশক্তিমান যেন আমায় একটা আধিকারিকী উত্তর দেন| আমি চাই, তাঁর মতে আমি যা ভুল করেছি, তা তিনি লিখে ফেলুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহা, যদি আমি কাউকে পেতাম আমার কথা শোনাবার জন্য! দেখ, এই আমার স্বাক্ষর; সর্বশক্তিমান আমায় উত্তর দিন! আমার বিরোধীদের লেখা আমার বিষয়ে যদি কোন দশ পত্র থাকে!