Job 31:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
(তিনি ধর্মনিক্তিতে আমাকে ওজন করুন, আল্লাহ্ আমার সিদ্ধতা জ্ঞাত হোন;)
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে ঈশ্বরই আমাকে সরল দাঁড়িপাল্লায় ওজন করুন ও তিনি জানতে পারবেন যে আমি অনিন্দনীয়—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
(তিনি ধর্ম্মনিক্তিতে আমাকে তৌল করুন, ঈশ্বর আমার সিদ্ধতা জ্ঞাত হউন;)
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[তিনি ধর্মনিক্তিতে আমাকে তৌল করুন, ঈশ্বর আমার সিদ্ধতা জ্ঞাত হউন;]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সঠিক দাঁড়িপাল্লায় ঈশ্বর যেন আমাকে ওজন করেন, তাহলে তিনি জানতে পারবেন যে, আমি নির্দোষ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সঠিক দাঁড়িপাল্লায় আল্লাহ্ যেন আমাকে ওজন করেন, তাহলে তিনি জানতে পারবেন যে, আমি নির্দোষ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিখুঁত নিক্তিতে ঈশ্বর আমাকে ওজন করুন, তিনি জানুন আমি কতখানি সৎ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যদি যথাযথ মানদণ্ডও ব্যবহার করেন, তিনি দেখবেন আমি নির্দোষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি আমায় তুলাযন্ত্রে পরিমাপ করা হোক যাতে ঈশ্বর আমার সততা জানতে পারেন,