Job 31:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যদি বিপথে পদসঞ্চার করে থাকি, আমার হৃদয় যদি চোখের অনুবর্তী হয়ে থাকে, আমার হাতে যদি কোন কলঙ্ক লেগে থাকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার পদক্ষেপ যদি পথ থেকে বিপথে গিয়েছে, আমার হৃদয় যদি আমার চোখ দ্বারা পরিচালিত হয়েছে, বা আমার হাত যদি কলঙ্কিত হয়েছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যদি বিপথে পাদসঞ্চার করিয়া থাকি, আমার হৃদয় যদি চক্ষুর অনুবর্ত্তী হইয়া থাকে, আমার হস্তে যদি কোন কলঙ্ক লাগিয়া থাকে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যদি বিপথে পাদসঞ্চার করিয়া থাকি, আমার হৃদয় যদি চক্ষুর অনুবর্তী হইয়া থাকে, আমার হস্তে যদি কোন কলঙ্ক লাগিয়া থাকে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আমি বিপথে পা দিয়ে থাকি, আমার চোখ যদি আমার অন্তরকে পাপ করিয়ে থাকে, কিম্বা আমার হাতে যদি কোন পাপের দাগ লেগে থাকে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আমি বিপথে পা দিয়ে থাকি, আমার চোখ যদি আমার দিলকে গুনাহ্ করিয়ে থাকে, কিংবা আমার হাতে যদি কোন গুনাহের দাগ লেগে থাকে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার চরণ যদি ন্যায়পথ থেকে বিচ্যুত হয়ে থাকে আমার হৃদয় যদি চক্ষুর দ্বারা পরিচালিত হয়ে থাকে কোন দুষ্কর্মের কলঙ্ক যদি লেগে থাকে আমার হাতে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আমার পদক্ষেপ যথার্থ পথ থেকে ভ্রষ্ট হয়ে থাকে, যদি আমার চোখ আমায় মন্দ কাজ করতে পরিচালিত করে থাকে, যদি আমার হস্তদ্বয় পাপে কলঙ্কিত হয়ে থাকে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমার পা সঠিক পথ থেকে ঘুরে থাকে, যদি আমার হৃদয় আমার চোখের পিছনে হেঁটে থাকে, যদি কোন অপবিত্রতার ছাপ আমার হাতে লেগে থাকে,