Job 32:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ তিন জন আইউবকে জবাব দিতে ক্ষান্ত হলেন, কারণ তিনি নিজের দৃষ্টিতে নিজেকে ধার্মিক মনে করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব এই তিনজন ইয়োবকে আর কোনও উত্তর দিলেন না, যেহেতু তিনি নিজের দৃষ্টিতে নিজেকে ধার্মিক বলে মনে করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ তিন জন ইয়োবকে উত্তর দিতে ক্ষান্ত হইলেন, কারণ তিনি নিজের দৃষ্টিতে আপনাকে ধার্ম্মিক মনে করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ তিন জন ইয়োবকে উত্তর দিতে ক্ষান্ত হইলেন, কারণ তিনি নিজের দৃষ্টিতে আপনাকে ধার্মিক মনে করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইয়োব নিজের চোখে নিজেকে ন্যায়বান মনে করছিলেন বলে ঐ তিনজন ইয়োবের কথার উত্তর দেওয়া বন্ধ করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আইয়ুব নিজের চোখে নিজেকে ন্যায়বান মনে করছিলেন বলে ঐ তিনজন আইয়ুবের কথার জবাব দেওয়া বন্ধ করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইয়োব নিজের বিচারে নিজেকে ধার্মিক বলে মনে করায় ঐ তিন ব্যক্তি আর কোন কথা বললেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইয়োবের তিনজন বন্ধু তাকে উত্তর দেওয়া থেকে বিরত হলেন| তাঁরা বিরত হলেন কারণ তাঁরা দেখালেন যে ইয়োব যে নির্দোষ সে বিষয়ে তাঁরা একেবারে দৃঢ় প্রত্যয় ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এই তিনজন লোক ইয়োবকে উত্তর দেওয়া বন্ধ করল, কারণ তিনি তাঁর নিজের চোখে ধার্মিক ছিলেন।