Job 32:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখুন, আমি আপনাদের কথার অপেক্ষা করেছি; আপনাদের যুক্তিতর্কে কান দিয়েছি, যখন আপনারা কি বলবেন, খুঁজছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনারা যখন কথা বলছিলেন, আমি তখন অপেক্ষা করেছিলাম, আমি আপনাদের যুক্তি শুনছিলাম; আপনারা যখন শব্দ খুঁজছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখুন, আমি আপনাদের কথার অপেক্ষা করিয়াছি; আপনাদের হেতুবাদে কাণ দিয়াছি, যাবৎ আপনারা কি বলিবেন, খুঁজিতেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখুন, আমি আপনাদের কথার অপেক্ষা করিয়াছি; আপনাদের হেতুবাদে কান দিয়াছি, যাবৎ আপনারা কি বলিবেন, খুঁজিতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনাদের কথা বলবার সময় আমি অপেক্ষা করে ছিলাম। যখন আপনারা কি বলবেন তাঁর খোঁজ করছিলেন তখন আমি আপনাদের যুক্তি শুনছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনাদের কথা বলবার সময় আমি অপেক্ষা করে ছিলাম। যখন আপনারা কি বলবেন তাঁর খোঁজ করছিলেন তখন আমি আপনাদের যুক্তি শুনছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখুন, আমি ধৈর্য ধরে আপনাদের কথা শুনেছি, আপনারা যখন যুক্তিতর্ক করছিলেন, উপযুক্ত উত্তর খুঁজছিলেন, আমি তখন শুনেছি আপনাদের জ্ঞানগর্ভ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনারা যখন কথা বলছিলেন আমি তখন অপেক্ষা করছিলাম| আমি আপনাদের যুক্তিসমূহ শুনেছি এবং যথাযোগ্য উত্তর দেবার জন্য আপনাদের প্রচেষ্টা দেখেছি| ইয়োবকে আপনারা যে উত্তর দিয়েছেন তা আমি শুনেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখুন, আমি আপনাদের কথার জন্য অপেক্ষা করেছি; আমি আপনাদের তর্ক বিতর্ক শুনেছি, যখন আপনারা ভাবছিলেন কি বলবেন।