Job 32:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আপনাদের কথায় নিবিষ্টমনা ছিলাম, কিন্তু দেখুন, আপনাদের মধ্যে কেউই আইউবের দোষ ব্যক্ত করেন নি, তাঁর কথার জবাব দেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তখন গভীর মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনছিলাম। কিন্তু আপনাদের মধ্যে একজনও ইয়োবকে ভ্রান্ত প্রমাণ করতে পারেননি; আপনাদের মধ্যে কেউই তাঁর যুক্তির উত্তর দিতে পারেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপনাদের কথায় নিবিষ্টমনা ছিলাম, কিন্তু দেখুন, আপনাদের মধ্যে কেহই ইয়োবের দোষ ব্যক্ত করেন নাই, তাঁহার কথার উত্তর দেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপনাদের কথায় নিবিষ্টমনা ছিলাম, কিন্তু দেখুন, আপনাদের মধ্যে কেহই ইয়োবের দোষ ব্যক্ত করেন নাই, তাঁহার কথার উত্তর দেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আপনাদের কথায় সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলাম, কিন্তু আপনাদের মধ্যে একজনও ইয়োবের কথার ভুল প্রমাণ করেন নি; তাঁর কথার উত্তরও আপনারা দেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আপনাদের কথায় সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলাম, কিন্তু আপনাদের মধ্যে একজনও আইয়ুবের কথার ভুল প্রমাণ করেন নি; তাঁর কথার জবাবও আপনারা দেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি গভীর মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনেছি, কিন্তু আপনারা কেউ ইয়োবের যুক্তি খণ্ডন করতে পারেন নি। তাঁর কথার যোগ্য প্রত্যুত্তর দিতে পারেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনারা যা বলেছেন আমি তা যত্ন করে শুনেছি| আপনাদের মধ্যে কেউই ইয়োবকে তিরস্কার করেননি| আপনাদের মধ্যে কেউই ওঁর যুক্তির উত্তর দেননি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যি, আমি আপনাদের দিকে মনোযোগ দিয়েছিলাম, কিন্তু, দেখুন, আপনাদের মধ্যে কেউ এমন নেই যে ইয়োবকে সন্তুষ্ট করতে পারে অথবা যে তার কথার উত্তর দিতে পারে।”