Job 32:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কেন অপেক্ষা করবো? ওঁরা তো কিছুই বলেন না, ওঁরা নীরব হলেন, কোন জবাব দিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কি অপেক্ষা করব, এখন তারা যখন নীরব হয়ে আছেন, এখন তারা যখন সেখানে নিরুত্তর অবস্থায় দাঁড়িয়ে আছেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কেন অপেক্ষা করিব? উহাঁরা ত কিছুই বলেন না, উহাঁরা স্থগিত হইলেন, কিছু উত্তর করেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কেন অপেক্ষা করিব? উঁহারা ত কিছুই বলেন না, উঁহারা স্থগিত হইলেন, কিছু উত্তর করেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এঁরা তো এখন চুপ করেছেন, উত্তর না দিয়ে এঁরা থেমে গেছেন; আর কি আমার অপেক্ষা করা উচিত?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এঁরা তো এখন চুপ করেছেন, জবাব না দিয়ে এঁরা থেমে গেছেন; আর কি আমার অপেক্ষা করা উচিত?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁরা চুপ করে দাঁড়িয়ে আছেন, কোন উত্তর দিচ্ছেন না, কিন্তু এঁরা কথা বলছেন না বলে আমি কি অপেক্ষা করে থাকব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব, এই তিন ব্যক্তি আপনাকে উত্তর দেবে- আমি এমন প্রতীক্ষা করছিলাম| কিন্তু ওঁরা চুপ করে গেলেন| ওঁরা আপনার সঙ্গে তর্ক বন্ধ করে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমিও কি অপেক্ষা করব কারণ তারা কথা বলছে না, কারণ তারা সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে এবং আর উত্তর করছে না?