Job 32:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখুন, আমার উদর বন্ধ করে রাখা আঙ্গুর-রসের মত, তা নতুন কূপার মত ফেটে যাবার মত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভিতর থেকে আমি বোতলে ভরা দ্রাক্ষারস, দ্রাক্ষারসে ভরা নতুন মশকের মতো, যা ফেটে পড়তে চলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখুন, আমার উদর বদ্ধ দ্রাক্ষারসের মত, তাহা নূতন কুপার ন্যায় ফাটিয়া যায় যায় হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখুন, আমার উদর বদ্ধ দ্রাক্ষারসের মত, তাহা নূতন কূপার ন্যায় ফাটিয়া যায় যায় হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ভিতরটা থলিতে ভরা আংগুর-রসে ফেটে যাবার মত হয়েছে, নতুন চামড়ার থলির মতই ফেটে যাবার মত হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ভিতরটা থলিতে ভরা আংগুর-রসে ফেটে যাবার মত হয়েছে, নতুন চামড়ার থলির মতই ফেটে যাবার মত হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মন পাত্রে আবদ্ধ সুরার মত, নূতন সুরায় পূর্ণ মশকের মত, তা ফেটে পড়ার উপক্রম হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি একটি দ্রাক্ষারসের থলির মত যা এখনও খোলা হয় নি| আমি একটি নতুন দ্রাক্ষারসের আধারের মতো যেটি প্রায় ফেটে গিয়ে খোলবার উপক্রম হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমার হৃদয় অনেকটা বোতলের দ্রাক্ষারসের মত যার কোন ফুটো নেই; অনেকটা নতুন দ্রাক্ষারসের কলসির মত যা ফেটে যাওয়ার অবস্থা।