Job 32:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন রাম গোষ্ঠীজাত বূষীয় বারখেলের পুত্র ইলীহূর ক্রোধে জ্বলে উঠলেন, আইউবের প্রতি তিনি ক্রুদ্ধ হলেন, কারণ তিনি আল্লাহ্‌র চেয়ে নিজেকে ধার্মিক জ্ঞান করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু রামের পরিবারভুক্ত বূষীয় বারখেলের ছেলে ইলীহূ ইয়োবের উপরে খুব ক্রুদ্ধ হলেন, যেহেতু ইয়োব ঈশ্বরের তুলনায় নিজেকে বেশি ধার্মিক বলে মনে করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাম গোষ্ঠীজাত বূষীয় বারখেলের পুত্র ইলীহূর ক্রোধ প্রজ্বলিত হইল; ইয়োবের প্রতি তাঁহার ক্রোধ প্রজ্বলিত হইল, কারণ তিনি ঈশ্বর অপেক্ষা আপনাকে ধার্ম্মিক জ্ঞান করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাম গোষ্ঠীজাত বূষীয় বারখেলের পুত্র ইলীহূর ক্রোধ প্রজ্বলিত হইল; ইয়োবের প্রতি তাঁহার ক্রোধ প্রজ্বলিত হইল, কারণ তিনি ঈশ্বর অপেক্ষা আপনাকে ধার্মিক জ্ঞান করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে রামের বংশের বূষীয় বারখেলের ছেলে ইলীহূ ইয়োবের উপর ভীষণ রেগে গেলেন, কারণ ইয়োব ঈশ্বরের চেয়ে নিজেকে ন্যায়বান মনে করছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে রামের বংশের বূষীয় বারখেলের ছেলে ইলীহূ আইয়ুবের উপর ভীষণ রেগে গেলেন, কারণ আইয়ুব আল্লাহ্‌র চেয়ে নিজেকে ন্যায়বান মনে করছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দেখে বার্‌খেলের পুত্র ইলিহু অত্যন্ত ক্রুদ্ধ হলেন কারণ ইয়োব নিজের ধার্মিকতা প্রমাণ করে ঈশ্বরকে দোষী করতে চাইছিলেন। (ইলিহু ছিলেন রাম গোষ্ঠীভুক্ত বুষের বংশধর ও বার্‌খেলের পুত্র)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বারখেলের পুত্র ইলীহূ সেখানে উপস্থিত ছিল| বারখেল ছিল বূষীয় বংশধর| (বূষ ছিল রাম পরিবারের একজন|) ইলীহূ ইয়োবের ওপর ভীষণ রেগে গেল| কারণ ইয়োব ভেবেছিল যে সে ঈশ্বরের চেয়েও ধার্মিক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাম বংশভূত বূষীয় বারখেলের ছেলে ইলীহূর রাগ জ্বলে উঠল; ইয়োবের বিরুদ্ধে তার রাগ জ্বলে উঠে ছিল কারণ তিনি নিজেকে ঈশ্বরের থেকেও ন্যায়ী দেখাচ্ছিলেন।