Job 32:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার তাঁর তিন বন্ধুর প্রতি তাঁর ক্রোধে জ্বলে উঠলেন, কারণ তারা জবাব দিতে না পেরেও আইউবকে দোষী করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ইয়োবের তিন বন্ধুর উপরেও ক্রুদ্ধ হলেন, যেহেতু তারা কোনোভাবেই ইয়োবকে মিথ্যা প্রমাণিত করতে পারেননি, তবুও তাঁর উপরে দোষারোপ করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার তাঁহার তিন জন বন্ধুর প্রতি তাঁহার ক্রোধ প্রজ্বলিত হইল, কারণ তাঁহারা উত্তর করিতে না পারিয়াও ইয়োবকে দোষী করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার তাঁহার তিন জন বন্ধুর প্রতি তাঁহার ক্রোধ প্রজ্বলিত হইল, কারণ তাঁহারা উত্তর করিতে না পারিয়াও ইয়োবকে দোষী করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ঐ তিনজন বন্ধুর উপরেও খুব রেগে গেলেন, কারণ তাঁরা ইয়োবের কথার উত্তর দিতে না পেরেও তাঁকে দোষী করছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ঐ তিনজন বন্ধুর উপরেও খুব রেগে গেলেন, কারণ তাঁরা আইয়ুবের কথার জবাব দিতে না পেরেও তাঁকে দোষী করছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইয়োবের তিন বন্ধুর বিরুদ্ধেও তাঁর ক্রোধ প্রজ্বলিত হল কারণ তাঁরা ইয়োবের যুক্তি কোনমতে খণ্ডন করতে পারলেন না। ফলে প্রকারান্তরে ঈশ্বরই দোষী সাব্যস্ত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীহূ ইয়োবের তিনজন বন্ধুর ওপরেও রেগে ছিল| কেন? কারণ ইয়োবের তিনজন বন্ধু ইয়োবের প্রশ্নর উত্তর দিতে পারছিল না| তবু তারা ইয়োবকে দোষী বলে অভিযুক্ত করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলীহূর রাগ তার তিন বন্ধুর বিরুদ্ধেও জ্বলে উঠেছিল কারণ তারা ইয়োবকে দেওয়ার মত কোন উত্তর খুঁজে পায় নি এবং তবুও তারা ইয়োবকে দোষী করেছে।