Job 32:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইলীহূর বয়সের চেয়ে তাদের সকলের বয়স বেশি ছিল, তাই তিনি আইউবের কাছে কথা বলবার জন্য অপেক্ষা করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে ইলীহূ ইয়োবের সাথে কথা বলার আগে অপেক্ষা করছিলেন, যেহেতু তারা সবাই বয়সে তাঁর চেয়ে বড়ো ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইলীহূর বয়ঃক্রম অপেক্ষা তাঁহাদের সকলের বয়ঃক্রম অধিক ছিল, তাই তিনি ইয়োবের কাছে কথা কহিবার জন্য অপেক্ষা করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইলীহূর বয়ঃক্রম অপেক্ষা তাঁহাদের সকলের বয়ঃক্রম অধিক ছিল, তাই তিনি ইয়োবের কাছে কথা কহিবার জন্য অপেক্ষা করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের সকলের চেয়ে ইলীহূ বয়সে ছোট ছিলেন বলে ইয়োবকে উত্তর দেবার জন্য তিনি অপেক্ষা করছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের সকলের চেয়ে ইলীহূ বয়সে ছোট ছিলেন বলে আইয়ুবকে জবাব দেবার জন্য তিনি অপেক্ষা করছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিহু এঁদের সকলের চেয়ে বয়সে ছোট ছিলেন বলে এতক্ষণ কোন কথা বলেন নি। তিনি ইয়োবের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীহূই সেখানে সব থেকে কনিষ্ঠ ছিল, তাই সবার কথা শেষ হওয়া পর্যন্ত সে অপেক্ষা করছিল| তখন তার মনে হল সে কথা বলা শুরু করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলীহূ ইয়োবের কাছে কথা বলার জন্য অপেক্ষা করছিল, কারণ অন্য লোকেরা তার থেকে বয়সে বড় ছিল।