Job 32:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ তিন ব্যক্তির মুখে আর জবাব নেই দেখে ইলীহূ ক্রোধে জ্বলে উঠলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তিনি যখন দেখলেন যে সেই তিনজনের বলার আর কিছুই নেই, তখন তিনি ক্রোধে ফেটে পড়লেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ তিন ব্যক্তির মুখে আর উত্তর নাই দেখিয়া ইলীহূর ক্রোধ প্রজ্বলিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ তিন ব্যক্তির মুখে আর উত্তর নাই দেখিয়া ইলীহূর ক্রোধ প্রজ্বলিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে ঐ তিনজন লোকের উত্তর দেবার আর কিছু নেই দেখে তিনি রাগে জ্বলে উঠলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ঐ তিনজন লোকের জবাব দেবার আর কিছু নেই দেখে তিনি রাগে জ্বলে উঠলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই তিন ব্যক্তিকে নিরুত্তর দেখে তিনি আর ক্রোধ দমন করতে পারলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সেই সময় সে দেখলো, ইয়োবের তিন বন্ধুর আর কিছুই বলার নেই| তাই সে রেগে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাইহোক, যখন ইলীহূ দেখল যে এই তিনজন লোকের মুখে কোন উত্তর নেই, তার রাগ জ্বলে উঠে ছিল।