Job 32:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বূষীয় বারখেলের পুত্র ইলীহূ বললেন, আমি যুবক, আর আপনারা প্রাচীন, তাই সঙ্কুচিত ছিলাম, আপনাদের কাছে আমার মতামত প্রকাশ করতে ভয় করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব বূষীয় বারখেলের ছেলে ইলীহূ বললেন: “আমি বয়সে তরুণ, ও আপনারা প্রবীণ; তাই আমার ভয় হয়েছিল, আমি যা জানি তা আপনাদের বলার সাহস পাইনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বূষীয় বারখেলের পুত্র ইলীহূ এই কথা বলিলেন, আমি যুবক, আর আপনারা প্রাচীন, তাই সঙ্কুচিত ছিলাম, আপনাদের কাছে আপন মত প্রকাশ করিতে ভয় করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বূষীয় বারখেলের পুত্র ইলীহূ এই কথা বলিলেন, আমি যুবক, আর আপনারা প্রাচীন, তাই সঙ্কুচিত ছিলাম, আপনাদের কাছে আপন মত প্রকাশ করিতে ভয় করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য বারখেলের ছেলে ইলীহূ বললেন, “আমার বয়স কম, কিন্তু আপনারা বুড়ো হয়েছেন, কাজেই আমার মতামত প্রকাশ করতে আমি সাহস করি নি, ভয় করেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য বারখেলের ছেলে ইলীহূ বললেন, “আমার বয়স কম, কিন্তু আপনারা বুড়ো হয়েছেন, কাজেই আমার মতামত প্রকাশ করতে আমি সাহস করি নি, ভয় করেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বুষের বংশধর, বার্‌খেলের পুত্র ইলিহু তখন বললেনঃ আমি বয়সে তরুণ আর আপনারা প্রবীণ, তাই আপনাদের সামনে কথা বলতে আমি সঙ্কোচ বোধ করছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইলীহূ (বূষ পরিবার উদ্ভূত বারখেলের পুত্র) কথা বলতে শুরু করলো| সে বলল: “আমি একজন যুবক, আপনারা বয়স্ক ব্যক্তি| সেই জন্য আমি যা ভাবছি তা বলতে আমি ভয় পাচ্ছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বূষীয় বারখেলের ছেলে ইলীহূ বক্তব্য রাখলেন এবং বললেন, আমি যুবক এবং আপনারা অনেক বৃদ্ধ। এই কারণেই আমি চুপ করে ছিলাম এবং আমার নিজের মতামত আপনাদের জানাতে সাহস করিনি।