Job 33:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার প্রাণ কূপের নিকটস্থ হয়, তার জীবন মৃত্যুর দূতদের নিকটবর্তী হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা খাতের কাছে এগিয়ে যায়, ও তাদের জীবন মৃত্যুদূতদের নিকটবর্তী হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার প্রাণ কূপের নিকটস্থ হয়, তাহার জীবন বিনাশকদের নিকটবর্ত্তী হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার প্রাণ কূপের নিকটস্থ হয়, তাহার জীবন বিনাশকদের নিকটবর্তী হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার প্রাণ ধ্বংসস্থানের কাছে উপস্থিত হয়, তার জীবন মৃত্যু-দূতদের কাছাকাছি হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার প্রাণ কবরের কাছে উপস্থিত হয়, তার জীবন মৃত্যু-ফেরেশতাদের কাছাকাছি হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে কবরের দিকে এগিয়ে চলে, মৃত্যুদূতেরা এগিয়ে আসে তার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ লোকটি “গহবর” এর কাছাকাছি পৌঁছে যায়| ওর জীবনও মৃত্যুর কাছাকাছি চলে আসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যি, তার প্রাণ গর্তের কাছাকাছি, তার জীবন তাদের হাতে যারা তা ধ্বংস করতে চায়।