Job 33:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তিনি তার প্রতি কৃপা করে বলেন, “কূপে নেমে যাওয়া থেকে একে মুক্ত কর, আমি তার কাফ্‌ফারা পেলাম।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও তিনি সেই লোকটির প্রতি অনুগ্রহকারী হয়ে ঈশ্বরকে বলেন, ‘খাদে নেমে যাওয়ার হাত থেকে তাদের রেহাই দাও; আমি তাদের জন্য মুক্তিপণ খুঁজে পেয়েছি—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে উনি তাহার প্রতি কৃপা করিয়া বলেন, “কূপে নামিয়া যাওয়া হইতে ইহাকে মুক্ত কর, আমি প্রায়শ্চিত্ত পাইলাম।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে উনি তাহার প্রতি কৃপা করিয়া বলেন, “কূপে নামিয়া যাওয়া হইতে ইহাকে মুক্ত কর, আমি প্রায়শ্চিত্ত পাইলাম।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তিনি তার প্রতি দয়ালু হয়ে বলুন, ‘মৃতস্থানে নেমে যাওয়া থেকে তাকে রেহাই দাও; আমি তাঁর জন্য মুক্তির মূল্য পেয়েছি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তিনি তার প্রতি দয়ালু হয়ে বলুন, ‘কবরে নেমে যাওয়া থেকে তাকে রেহাই দাও; আমি তাঁর জন্য মুক্তির মূল্য পেয়েছি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি দয়াপরবশ হয়ে তাকে বলবেনঃ কবরে যাওয়া থেকে ওকে রেহাই দাও, আমি ওর প্রাণের জন্য মুক্তিপণ দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হয়তো ঐ দূত ঐ লোকটির প্রতি সদয় হয়ে ঈশ্বরকে বলবে: ‘এই লোকটাকে গহবর থেকে উদ্ধার করে দিন! আমি ওর জীবনের জন্য একটি মুক্তিপন পেয়েছি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যদি সেই স্বর্গদূত তার প্রতি সদয় হন এবং ঈশ্বরকে বলেন, এই লোকটিকে গর্তে নেমে যাওয়া থেকে রক্ষা করুন; আমি প্রায়শ্চিত্ত পেয়েছি,