Job 33:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে আল্লাহ্র কাছে মুনাজাত করে, আর তিনি তার প্রতি খুশি হন, তাই সে হর্ষধ্বনিপূর্বক তাঁর মুখ দর্শন করে, আর তিনি মানুষকে তার ধার্মিকতা ফিরিয়ে দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই লোকটি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারবে ও তাঁর অনুগ্রহ লাভ করবে, তারা ঈশ্বরের মুখদর্শন করবে ও আনন্দে চিৎকার করবে; তিনি তাদের আবার পূর্ণ মঙ্গলের দশায় ফিরিয়ে আনবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আর তিনি তাহার প্রতি প্রসন্ন হন, তাই সে হর্ষধ্বনিপূর্ব্বক তাঁহার মুখ দর্শন করে, আর তিনি মর্ত্ত্যকে তাহার ধার্ম্মিকতা ফিরাইয়া দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আর তিনি তাহার প্রতি প্রসন্ন হন, তাই সে হর্ষধ্বনিপূর্বক তাঁহার মুখ দর্শন করে, আর তিনি মর্ত্যকে তাহার ধার্মিকতা ফিরাইয়া দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে আর তিনি তাকে দয়া করবেন; সে ঈশ্বরের মুখ দেখে আনন্দে চেঁচিয়ে উঠবে; ঈশ্বর তাকে তার নির্দোষ অবস্থায় ফিরিয়ে আনবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে আল্লাহ্র কাছে মুনাজাত করবে আর তিনি তাকে রহমত দান করবেন; সে আল্লাহ্র মুখ দেখে আনন্দে চেঁচিয়ে উঠবে; আল্লাহ্ তাকে তার নির্দোষ অবস্থায় ফিরিয়ে আনবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে আর তিনি তার প্রার্থনা শুনবেন, সে আনন্দে ঈশ্বরের উপাসনা করবে। ঈশ্বর তাকে আবার ফিরিয়ে আনবেন সঠিক পথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ লোকটি ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং ঈশ্বর ওর প্রার্থনার উত্তর দেবেন| ঐ লোকটি আনন্দে চিৎকার করবে এবং ঈশ্বরের পূজো করবে| তার সৎজীবনের জন্য ঈশ্বর তাকে পুরস্কৃত করবেন ও আবার সুন্দর ভাবে জীবনযাপন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং ঈশ্বর তার প্রতি সদয় হবেন, যাতে সে আনন্দের সাথে ঈশ্বরের মুখ দেখে। ঈশ্বর সেই লোককে তাঁর ধার্ম্মিকতা দেবেন।