Job 34:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্ তো কখনও দুষ্টাচরণ করেন না, সর্বশক্তিমান কখনও বিচার বিপরীত করেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চিন্তাও করা যায় না যে ঈশ্বর অন্যায় করবেন, সর্বশক্তিমান ন্যায়বিচার বিকৃত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর ত কখনও দুষ্টাচরণ করেন না, সর্ব্বশক্তিমান্ কভু বিচার বিপরীত করেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর ত কখনও দুষ্টাচরণ করেন না, সর্বশক্তিমান কভু বিচার বিপরীত করেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর কখনও মন্দ কাজ করেন না, সর্বশক্তিমান কখনও উল্টা বিচার করেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ কখনও খারাপ কাজ করেন না, সর্বশক্তিমান কখনও উল্টা বিচার করেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর কখনও মন্দ কাজ করেন না, সর্বশক্তিমান কখনও অবিচার করেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা সম্পূর্ণরূপে সত্য: ঈশ্বর মন্দ কাজ করেন না| যা সঠিক তাকে সর্বশক্তিমান ঈশ্বর কখনো মুচড়ে বিকৃত করবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যি, ঈশ্বর কোন মন্দ কাজ করেন নি, না সর্বশক্তিমান কোনদিন ন্যায়বিচার বিকৃত করেছেন।