Job 34:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়ার কর্তৃত্বভার তাঁকে কে দিল? সমস্ত দুনিয়ার দেখাশুনার কাজে কে তাঁকে লাগাল?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীর উপরে কে তাঁকে নিযুক্ত করেছে? সমগ্র জগতের দায়িত্ব কে তাঁর হাতে সঁপে দিয়েছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবীর কর্ত্তৃত্বভার তাঁহাকে কে দিল? সমস্ত জগৎ [তাঁহাকে] কে সমর্পণ করিল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবীর কর্তৃত্বভার তাঁহাকে কে দিল? সমস্ত জগৎ [তাঁহাকে] কে সমর্পণ করিল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর ভার কি কেউ তাঁকে দিয়েছে? গোটা দুনিয়ার দেখাশোনার কাজে কেউ কি তাঁকে লাগিয়েছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার ভার কি কেউ তাঁকে দিয়েছে? গোটা দুনিয়ার দেখাশোনার কাজে কেউ কি তাঁকে লাগিয়েছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর কর্তৃত্ব কি কেউ তাঁকে দিয়েছে? এ জগত পালনের দায়িত্ব কি কেউ তাঁর উপর অপর্ণ করেছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন মানুষ ঈশ্বরকে পৃথিবীর দায়িত্ব দিয়ে নির্বাচন করেনি| কেউই ঈশ্বরকে পৃথিবীর দায়িত্ব দেয় নি| তিনিই সব কিছুর সৃষ্টি করেছেন এবং তিনিই সব কিছু নিয়ন্ত্রণ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীর কর্তৃত্বভার তাকে কে দিয়েছে? সমস্ত পৃথিবীর দায়িত্ব তাকে কে দিয়েছে?