Job 34:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্বিহীন লোক যেন রাজত্ব না করে, লোকদেরকে ফাঁদে ফেলতে যেন কেউ না থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন অধার্মিকেরা শাসন করতে না পারে, ও প্রজাদের জন্য ফাঁদ বিছাতে না পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পামর যেন রাজত্ব না করে, প্রজাগণকে ফাঁদে ফেলিতে যেন কেহ না থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পামর যেন রাজত্ব না করে, প্রজাগণকে ফাঁদে ফেলিতে যেন কেহ না থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে ঈশ্বরের প্রতি ভক্তিহীন লোক রাজত্ব করতে না পারে আর লোকদের ধরবার জন্য ফাঁদ পাততে না পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে আল্লাহ্র প্রতি ভয়হীন লোক রাজত্ব করতে না পারে আর লোকদের ধরবার জন্য ফাঁদ পাততে না পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন দুরাচারী শাসকদের কবল থেকে কেউ প্রজাদের রক্ষা করতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন মন্দ ব্যক্তিকে লোকদের ওপর শাসন করবার থেকে ও লোকদের ধ্বংসের পথে এগিয়ে দেবার থেকে দূরে রাখবার জন্য ঈশ্বর মানুষ এবং দেশের ওপর শাসন করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাতে একজন অধার্ম্মিক লোক শাসন করতে না পারে, যাতে কোন কেউ লোকেদের ফাঁদে ফেলতে না পারে।