Job 34:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর প্রতিদান কি আপনার ইচ্ছামত হবে যে, আপনি তা অগ্রাহ্য করলেন? মনোনীত করা আপনার কাজ, আমার নয়; অতএব আপনি যা জানেন, বলুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আপনি অনুতাপ করতে রাজি হচ্ছেন না তখন ঈশ্বর কি আপনার শর্তে আপনাকে পুরস্কৃত করবেন? আমাকে নয়, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে; তাই বলুন আপনি কী জানেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার প্রতিফল দান কি আপনার ইচ্ছামতে হইবে যে, আপনি তাহা অগ্রাহ্য করিলেন? মনোনীত করা আপনার কর্ম্ম, আমার নয়; অতএব আপনি যাহা জানেন, বলুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার প্রতিফল দান কি আপনার ইচ্ছামতে হইবে যে, আপনি তাহা অগ্রাহ্য করিলেন? মনোনীত করা আপনার কর্ম, আমার নয়; অতএব আপনি যাহা জানেন, বলুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি যখন ঈশ্বরকে অগ্রাহ্য করছেন তখন ঈশ্বর কি করে আপনার ইচ্ছামত পুরস্কার দেবেন? মন স্থির করা আপনার কাজ, আমার নয়; কাজেই আপনার মতামত আপনি প্রকাশ করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি যখন আল্লাহ্‌কে অগ্রাহ্য করছেন তখন আল্লাহ্‌ কি করে আপনার ইচ্ছামত পুরস্কার দেবেন? মন স্থির করা আপনার কাজ, আমার নয়; কাজেই আপনার মতামত আপনি প্রকাশ করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি তাঁর বিরোধিতা করছেন, তাহলে আপনি কি করে আশা করেন যে ঈশ্বর আপনার ইচ্ছা পূরণ করবেন? আমি নই, আপনাকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং আপনি কি ভাবছেন তা আমাদের বলুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব, আপনি চান ঈশ্বর আপনাকে পুরস্কার দিন, কিন্তু আপনি নিজেকে পরিবর্তিত করতে চান নি| ইয়োব, এটা আপনার সিদ্ধান্ত, আমার নয়| আপনি কি ভাবছেন তা আমায় বলুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনি কি মনে করেন যে ঈশ্বর ঐ ব্যক্তির পাপের শাস্তি দেবেন, যেহেতু আপনি ঈশ্বরের কাজ অপছন্দ করেন? আমি না, আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে। সুতরাং আপনি যা জানেন বলুন।