Job 35:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে দুর্বৃত্তদের অহঙ্কারের দরুন লোকে কান্নাকাটি করে, কিন্তু তিনি জবাব দেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টদের দাম্ভিকতার কারণে লোকজন যখন আর্তনাদ করে তখন তিনি উত্তর দেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথায় দুরাত্মাদের অহঙ্কার প্রযুক্ত লোকে ক্রন্দন করে, কিন্তু তিনি উত্তর করেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথায় দুরাত্মাদের অহঙ্কার প্রযুক্ত লোকে ক্রন্দন করে, কিন্তু তিনি উত্তর করেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা যখন কাঁদে তখন তিনি উত্তর দেন না, কারণ তারা অহংকারী ও দুষ্ট।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা যখন কাঁদে তখন তিনি জবাব দেন না, কারণ তারা অহংকারী ও দুষ্ট।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য লোকে যখন আর্তনাদ করে তিনি তাদের ডাকে সাড়া দেন না, কারণ তারা উদ্ধত ও দুষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বা যদি ঐ মন্দ লোকরা সাহায্যের জন্য ঈশ্বরকে ডাকে, ঈশ্বর ওদের কোন উত্তর দেবেন না| কেন? কারণ ঐ লোকগুলো অহঙ্কারী| ওরা এখনও ভাবে ওরাই বেশী গুরুত্বপূর্ণ লোক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে তারা কাঁদে ওঠে, কিন্তু ঈশ্বর কোন উত্তর দেন না, মন্দ মানুষের গর্বের জন্য উত্তর দেন না।