Job 35:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক আল্লাহ্‌ মিথ্যা ফরিয়াদ শোনেন না, সর্বশক্তিমান তা নিরীক্ষণ করেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাস্তবিক, ঈশ্বর তাদের শূন্যগর্ভ অজুহাত শোনেন না; সর্বশক্তিমান তাতে মনোযোগ দেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক ঈশ্বর অলীক কথা শুনেন না, সর্ব্বশক্তিমান্‌ তাহা নিরীক্ষণ করেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক ঈশ্বর অলীক কথা শুনেন না, সর্বশক্তিমান তাহা নিরীক্ষণ করেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের প্রার্থনায় কোন লাভ হয় না, কারণ ঈশ্বর তা শোনেন না; সর্বশক্তিমান তাতে কোন মনোযোগই দেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মুনাজাতে কোন লাভ হয় না, কারণ আল্লাহ্‌ তা শোনেন না; সর্বশক্তিমান তাতে কোন মনোযোগই দেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর অসার ক্রন্দনে সাড়া দেন না, সর্বশক্তিমান তা গ্রাহ্য করেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একথা সত্য যে ঈশ্বর ওদের অর্থহীন চাওয়ায় কোন কান দেবেন না| ঈশ্বর সর্বশক্তিমান ওদের দিকে মনোযোগই দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিশ্চিত ভাবে ঈশ্বর মূর্খতার কান্না শোনেন না; সর্বশক্তিমান এটায় মনোযোগ দেবেন না।