Job 35:2 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনিই বলেন এই কথা কি ঠিক হতে পারে? আপনি কি বলছেন, আল্লাহ্‌র দৃষ্টিতে আপনি ধার্মিক?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আপনার কি মনে হয় এটি যথাযথ? আপনি বলছেন, ‘ঈশ্বর নন, আমিই ঠিক।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনি কি ইহা ন্যায্য জ্ঞান করিতেছেন? আপনি কি বলিতেছেন, ঈশ্বরের ধর্ম্ম হইতে আমার ধর্ম্ম অধিক?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনি কি ইহা ন্যায্য জ্ঞান করিতেছেন? আপনি কি বলিতেছেন, ঈশ্বরের দৃষ্টিতে আপনি ধার্মিক?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আপনি যে বলছেন আপনি ঈশ্বরের সামনে নির্দোষ, কথাটা কি আপনি ঠিক বলে মনে করেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আপনি যে বলছেন আপনি আল্লাহ্‌র সামনে নির্দোষ, কথাটা কি আপনি ঠিক বলে মনে করেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইয়োব, আপনার পক্ষে একথা বলা ঠিক নয় যে, ‘ঈশ্বর অপেক্ষা আমিই অধিকতর সঠিক|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আপনি কি মনে করেন আপনি নির্দোষ? অপনি কি মনে করেন, ‘আমি ঈশ্বরের থেকেও বেশি ধার্মিক?’