Job 35:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আপনি বলছেন, ধার্মিকতায় আমার কি লাভ? গুনাহ্ করলে যা হত, তার চেয়ে আমার কি বেশি লাভ হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাও আপনি তাঁকে জিজ্ঞাসা করছেন, ‘এতে আমার কী লাভ হবে, ও পাপ না করেই বা আমি কী পাব?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আপনি বলিতেছেন, আমার কি উপকার? পাপ করিলে যাহা হইত, তাহা অপেক্ষা আমার কি লাভ হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আপনি বলিতেছেন, আমার কি উপকার? পাপ করিলে যাহা হইত, তাহা অপেক্ষা আমার কি অধিক লাভ হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি তাঁকে বলছেন, ‘এতে আমার কি লাভ? পাপ না করলে আমি কি পাব?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি তাঁকে বলছেন, ‘এতে আমার কি লাভ? গুনাহ্ না করলে আমি কি পাব?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি বলেছেন, এতে আমার কি লাভ? পাপ না করেই বা আমি কি পেলাম?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং ইয়োব, আপনি ঈশ্বরকে জিজ্ঞাসা করেছেন, ‘কেউ যদি ঈশ্বরকে খুশী করতে চায় তাহলে সে কি পাবে? যদি আমি পাপ না করি তাহলেই বা আমার কি ভাল হবে?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আপনি বলেন, ‘এটা আমার জন্য কি উপকার যে আমি ধার্মিক? যদি আমার পাপ ধার্মিকতার থেকে বেশি থাকে, তবে এতে আমার এখন কি লাভ?’