Job 35:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনার নাফরমানীর ফল আপনার মত মানুষের উপর, এবং আপনার ধার্মিকতার ফল মানুষের-সন্তানের উপর বর্তে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার দুষ্টতা শুধু আপনার মতো মানুষদেরই প্রভাবিত করে, ও আপনার ধার্মিকতাও শুধু অন্যান্য লোকজনকেই প্রভাবিত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপানার দুষ্টতার ফল আপনার তুল্য মনুষ্যে, আপনার ধার্ম্মিকতার ফল মনুষ্য-সন্তানে বর্ত্তে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনার দুষ্টতার ফল আপনার তুল্য মনুষ্যে, আপনার ধার্মিকতার ফল মনুষ্য-সন্তানে বর্তে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার দুষ্টতা কেবল মানুষেরই ক্ষতি করে, আর আপনার সততা কেবল তাদেরই সাহায্য করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার দুষ্টতা কেবল মানুষেরই ক্ষতি করে, আর আপনার সততা কেবল তাদেরই সাহায্য করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি মন্দ কাজ করলে তার ফল আপনার মত মানুষেরাই ভোগ করবে, আপনার সৎকর্মের ফলও তারাই ভোগ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব, যে ভাল বা মন্দ কাজ আপনি করেন তা আপনারই মত অন্য লোকদের প্রভাবিত করে মাত্র| তা ঈশ্বরকে সাহায্যও করে না, আঘাতও করে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনার পাপ একজন মানুষকে আঘাত করতে পারে, যেমন আপনি একজন মানুষ এবং আপনার ধার্ম্মিকতা হয়ত অন্য একজন মানুষকে লাভ দিতেপারে।