Job 36:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা যদি কথা শোনে ও তাঁর সেবা করে, তবে সুসম্পদে নিজ নিজ আয়ু কাটাবে, সুখে নিজ নিজ সমস্ত বছর যাপন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যদি তাঁর বাধ্য হয়ে তাঁর সেবা করে, তবে তারা তাদের জীবনের বাকি দিনগুলি সমৃদ্ধিতে ও তাদের বছরগুলি সন্তোষযুক্ত হয়ে কাটাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যদি কথা শুনে, ও তাঁহার সেবা করে, তবে সুসম্পদে স্ব স্ব আয়ু কাটাইবে, সুখে স্ব স্ব বৎসর সকল যাপন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যদি কথা শুনে, ও তাঁহার সেবা করে, তবে সুসম্পদে স্ব স্ব আয়ু কাটাইবে, সুখে স্ব স্ব বৎসর সকল যাপন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তারা তাঁর বাধ্য হয়ে তাঁর সেবা করে, তবে তাদের বাকী জীবন তারা সফলতায় কাটায় আর বছরগুলো কাটায় সুখে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তারা তাঁর বাধ্য হয়ে তাঁর এবাদত করে, তবে তাদের বাকী জীবন তারা সফলতায় কাটায় আর বছরগুলো কাটায় সুখে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যখন তাঁর কথা শোনে এবং তাঁর বাধ্য হয়, তখন তারা সুখে ও শান্তিতে জীবন কাটায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তারা ঈশ্বরের কথা শোনে এবং তাঁকে মান্য করে, তাহলে তারা তাদের জীবনের বাকী দিনগুলো সুখে ও সমৃদ্ধিতে যাপন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তারা তাঁর কথা শোনেন এবং তাঁর উপাসনা করেন, তবে তারা তাদের দিন গুলো সুখে কাটাবে, তাদের বছরগুলো তৃপ্তিতে কাটবে।